এবারের বিশ্বকাপ নিয়ে মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই। কে জিতবে এবার বিশ্বকাপে তাই নিয়ে চলছে নানান রকম প্রশ্ন উত্তর পর্ব। কেউ এগিয়ে রাখতে চাইছেন ভারতকে কেউ আবার এগিয়ে রাখতে চাইছেন ইংল্যান্ডকে। তবে প্রথম থেকে যে আগ্রাসী ভূমিকায় দেখা গিয়েছে ভারতকে তা জয়ের পথে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আইসিসি বিশ্বকাপ ২০২৩ শুরু হয়েছে বিরাট অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারে বিশ্বকাপে দশটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে ৪৮ টি ম্যাচ। চারটি দল যাবে সেমিফাইনালে আর সেখান থেকে দুটি দল যাবে ফাইনালে। কে যাবে ফাইনালে কে কাকে হারাবে? তাই নিয়ে চলছে নানান রকম সমীক্ষা তবে এরই মধ্যে জ্যোতিষীরা তাদের সমীক্ষা শুরু করে দিয়েছেন। কাশির এক জ্যোতিষী গ্রহ নক্ষত্রের বিচার বিধি লক্ষ্য করে বিরাট ভবিষ্যৎবাণী করেছেন। কোন কোন দল সেমিফাইনালে পৌঁছতে পারেন সেই ব্যাপারে তিনি পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে দিয়েছেন। এই জ্যোতিষী পন্ডিত সঞ্জয় উপাধ্যায় তিনি জানিয়েছেন ভারত যাবে এবারের সেমিফাইনালে সেই সঙ্গে থাকবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং পাকিস্তান। সঞ্জয় জানিয়েছেন বৃহস্পতি মঙ্গলের মেষ রাশিতে এবং শনি মূল কুম্ভ রাশিতে অবস্থান করার কারণেই ভারতের জেতার সম্ববনা প্রবল। শুধু তাই নয় সেমিফাইনাল থেকে ফাইনালে গিয়েও ভারত জয়ের শিরোপা মাথায় নেবে। ২০১৯ সালে বিশ্বকাপ যুদ্ধে মুকুট পড়েছিল ইংল্যান্ড সেই সময় বৃহস্পতি মঙ্গলের রাশিতে বসেছিল। ক্রীড়া জগতকে নিয়ন্ত্রণ করে মঙ্গল তাই বৃহস্পতি যখন মঙ্গলের সঙ্গে অবস্থান করে তখন বড় কোন রুদ্ধশ্বাস ইনিংস থাকে বলেই জানিয়েছেন এই জ্যোতিষী। এবারেও ইংল্যান্ড এবং ভারত দুই যুযুধান পক্ষ ২২ গজের মুখোমুখি হতে পারে।
অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত পাঁচ বার বিশ্বকাপ জিতে নিয়েছে। এর আগে যখন তারা বিশ্বকাপ জিতেছিল তখন মঙ্গলের ঘরে অধিষ্ঠিত ছিলেন সনি মহারাজ। পাকিস্তান সেমিফাইনালে যেতে পারে এই শনির কারণেই। সেখানে ভারত ও ইংল্যান্ডের সঙ্গে এটে উঠতে পারবে না পাকিস্তান তাই অচিরেই তাকে বিদায় নিতে হবে।।

