Sunday, May 24, 2026
আরও
    HomeখেলাধুলাWorld Cup - ভারতের দয়াতেই পাকিস্তান পৌঁছাতে পারে সেমিফাইনালে অংকের হিসেব-নিকেশটা জাস্ট...

    World Cup – ভারতের দয়াতেই পাকিস্তান পৌঁছাতে পারে সেমিফাইনালে অংকের হিসেব-নিকেশটা জাস্ট বুঝুন

    উৎসবের মৌসুমে বিশ্বকাপ তাই বলে উৎসব প্রিয় বাঙালির খেলার আনন্দে ভাটা পড়েনি। ভারতে আয়োজিত এই বিশ্বকাপ যেন দেশের ভাগ্য খুলে দিয়েছে দ্বিতীয় পর্যায়ে একটি ম্যাচেও হারেনি ভারত। ইংল্যান্ড হোক কিংবা পাকিস্তান জয়ের লক্ষ্যমাত্রা থেকে এতোটুকু বিচ্যুত হয়নি রোহিত শর্মার দল। বিশ্বকাপে এখনো পর্যন্ত ৩১ টি ম্যাচ শেষ হয়েছে। তবে সেমিফাইনালে কারা কারা যাবে সেই ব্যাপারে এখনো কিছু ইঙ্গিত দেওয়া হয়নি।

     

     

     

    সম্ভাবনা রয়েছে ভারত দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার। এদিকে সোমবার ভারতের মাটিতে অন্যতম শত্রু দেশ বাংলাদেশকে পর্যদস্ত করেছে পাকিস্তান। সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তারাও রেখেছে। সেমি ফাইনালে তাদের যাওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখতে পারে ভারত। ভারত এবং আফগানদের সাহায্যে সেই আশাটুকু জিইয়ে রাখছে পাকিস্তান। কিন্তু কিভাবে এটা সম্ভব নিশ্চয়ই ভাবছেন। এবারের বিশ্বকাপে তৃতীয় জয় পেয়েছে পাকিস্তান। টানা চার চার বার হেরে গিয়েছে পাকিস্তান তারপরে যেন কিছুটা আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল তাদের কিন্তু আবারো বাঘের মতন গর্জন করে লাফিয়ে উঠেছে পাকিস্তান। ম্যাচ টেবিলের ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে। এবার পাকিস্তানের ভাগ্য ঝুলে রয়েছে ভারতের কাছে কারণ মাত্র দুটি ম্যাচ বাকি রেখেছে তারা। দুটিতেই যদি পাকিস্তান জয় পায় তবে সর্বোচ্চ তারা ১০. সংগ্রহ করতে পারবে। তার ফলে ভারতের মুখের দিকে তাকিয়ে রয়েছে পাকিস্তান। ভারত এবং আফগানিস্তান দুই দলের দিকে এখন চোখ রয়েছে বাবরের দলের

     

     

     

    । বৃহস্পতিবার শ্রীলঙ্কা বনাম ভারত দ্বৈরথ রয়েছে। ভারতের জন্য জয় প্রার্থনা করছে পাকিস্তান। যদি ভারত এই ম্যাচ জিততে পারে তবে শ্রীলংকা মাত্র চার পয়েন্ট সংগ্রহ করবে। সেক্ষেত্রে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলবে দক্ষিণ আফ্রিকা ভারতের মতন দল। অন্যদিকে আফগানিস্তানের এখনো তিনটি ম্যাচ বাকি। এরপর নেদারল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের খেলা রয়েছে। এই তিনটি ম্যাচে যদি তারা জয় লাভ করে তবে ৮ পয়েন্ট সংগ্রহ করবে তারা। অর্থাৎ ভারত এবং আফগানিস্তান দুজনে দুইয়ে দুইয়ে চার করলেই পাকিস্তানের সেমী সম্ভাবনা প্রবল।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সর্বশেষ খবর

    মন্তব্য