বর্তমানে পেট্রোল ডিজেল কিংবা অন্যান্য জ্বালানি নয় বরং বিদ্যুতের উপর নির্ভর করে সংগঠিত হচ্ছে অনেক কঠিন কাজ। বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবস্থা যত উন্নত হচ্ছে ততই বিদ্যুতের ব্যবহারের উপর আমরা জোর আরোপ করছি। কিন্তু এই বিদ্যুৎ বাঁচানোর জন্য নানান রকম পন্থা, বাতলে দিয়েছেন বিজ্ঞানীরা। বর্তমানে ইলেকট্রিক ছাড়া ইলেকট্রিক ডিভাইস চালানো সম্ভব। ঠিকই শুনেছেন টিভি ফ্রিজ সিলিং ফ্যান এসি সবকিছু ব্যবহার করা যাবে যদি আপনার বাড়িতে ইলেকট্রিক না থাকে তা সত্ত্বেও। আপনাকে ইনভার্টার কিংবা জেনারেটর ব্যবহার করতে হবে না
। সম্প্রতি এই সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করে দারুন সফলতা পেয়েছেন তারা। আগে এ নিয়ে এক প্রস্থ গবেষণা চালিয়ে দিলেন বিজ্ঞানী টেসলা। তার মৃত্যুর পর এই বিষয়টি ধামাচাপা পড়ে যায় তবে বর্তমানে এই নতুন প্রযুক্তি নিয়ে চলছে বিরাট গবেষণা। বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে টেসলা কয়েলের মাধ্যমে তার জন্য কোন তারের প্রয়োজন হচ্ছে না। ইলেকট্রিসিটি ছাড়াও দিব্যি চলছে এই সব ডিভাইস। বিদ্যুৎ বাহী তারের আর প্রয়োজন হবে না এমনকি মোবাইল নেটওয়ার্কের মতন কাজ করবে এই ইলেকট্রিসিটি বিহীন ইলেকট্রিক। ইউ এস নেভার রিসার্চ ল্যাবরেটরিতে এই সংক্রান্ত একটি গবেষণা চালানো হয়েছিল। সেখানে বেশ কয়েকটি কয়েল তৈরি করেছেন বিজ্ঞানীরা তার মধ্যে এক কিলোমিটার ১.৬ কিলোওয়াট বিদ্যুৎ পাঠাতে সক্ষম হচ্ছে সেই কয়েল। বিজ্ঞানী টেসলার নীতি অনুসরণ করে তারা এগিয়ে যাচ্ছেন।
টেসলার বিদ্যুৎ কে প্রথমে মাইক্রোওয়েভের মাধ্যমে রূপান্তরিত করতে হবে এরপর রিসিভারের মাধ্যমে তা বিমে প্রকাশ করা হবে।। এভাবেই সুপরিবহন হয়ে এগিয়ে যাচ্ছে বিদ্যুৎ। মাইক্রোয়েভ এন্টেনার মতন কাজ করবে। তবে এখনো পর্যন্ত গবেষণা চলছে গবেষণা লব্ধ প্রমাণ ছাড়া কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু তারা যদি একবার সফল হয়ে যান তবে প্রযুক্তি এবং বিজ্ঞানে এক যুগান্তকারী বিপ্লব ঘটতে পারে

