Sunday, May 24, 2026
আরও
    HomeরাজনীতিShubhendu Adhikari -হঠাৎ রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার হুশিয়ারি শুভেন্দুর!!

    Shubhendu Adhikari -হঠাৎ রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার হুশিয়ারি শুভেন্দুর!!

    হঠাৎ করে কি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিতে চলেছেন শুভেন্দু অধিকারী? নাকি বিজেপির মিটিংয়ে ডাক না পেয়ে এবার নিজেকে একটু একটু করে সরিয়ে নিচ্ছেন গেরুয়া শিবির থেকে। একের পর এক চ্যালেঞ্জ ছুঁড়ে যেন বিধ্বস্ত হয়ে গিয়েছেন শুভেন্দু। কেবলমাত্র তারিখ দিয়ে দিয়ে ক্ষান্ত হয়ে গিয়েছেন শুভেন্দু। এবার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে নিলেন শুভেন্দু অধিকারী। আর মাত্র কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন।

    তার আগে এবার বড় চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিলেন মমতা সরকারের উদ্দেশ্যে। আর এই চ্যালেঞ্জ যদি তিনি জয় করতে না পারেন তবে রাজনীতি ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। নিজের জায়গা নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তৃণমূল টাকা দিয়ে নাকি দল ভাঙানোর খেলা করছে তবে কিভাবে খেলতে হয় সেটা তিনি খুব ভালো করে জানেন। কেমন খেলা খেলবেন শুভেন্দু? খেলাটা হলো লোকসভা নির্বাচন সেখানে তিনি দেখিয়ে দেবেন কাথি ও তমলুক লোকসভা কেন্দ্র থেকে যথাক্রমে তিন ও দুই লাখের বেশি ভোট পেয়ে তৃণমূলকে গোহারা হারাবে বিজেপি।

    আর এই দুটি লোকসভা আসন তিনি মোদীজির হাতে উপহার দেবেন। যদি না পারেন তবে রাজনীতি ছেড়ে দেবেন। ২০২১ সালে ঠিক একই রকম এক চ্যালেঞ্জ নিয়েছিলেন শুভেন্দু হুশিয়ারি দিয়েছিলেন রাজনীতি ত্যাগ করার। আর সেই চ্যালেঞ্জ কার্যত জিতে নিয়েছিলেন তিনি। নন্দীগ্রাম বিধানসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বারোশো ভোটে হারিয়েছিলেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সর্বশেষ খবর

    মন্তব্য