Sunday, May 24, 2026
আরও
    HomeরাজনীতিShubhendu Adhikari - মমতার বাহিনী পরিকল্পনা ফাঁস শুভেন্দুর ! জঙ্গলমহলে দাঁড়িয়ে বিরাট...

    Shubhendu Adhikari – মমতার বাহিনী পরিকল্পনা ফাঁস শুভেন্দুর ! জঙ্গলমহলে দাঁড়িয়ে বিরাট হুঁশিয়ারি…

    আদিবাসীদের অন্যতম পরব হুল উৎসব। জঙ্গলমহল অধ্যুষিত এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন পালন করছেন ঘটা করে হুল উৎসব। আর এই হুল উৎসবের দিনেই জঙ্গলমহলে উপস্থিত হলেন রাজ্যের বিরোধীদল নেতা। সকাল থেকে এই প্রচার মিটিং মিছিল করে বেড়াচ্ছেন তিনি আর তাতে রীতিমতো শুভেন্দু ঝড় উঠেছে জঙ্গলমহলে। আর এখান থেকে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বিরোধীদের উদ্দেশ্যে করা বার্তা দিলেন শুভেন্দু। বিশেষ করে সজাগ করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রীকে। গোপীবল্লভপুরে এক বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে খোদ পুলিশের বিরুদ্ধে সেই নির্যাতনের ভিডিও আগেই নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছিলেন শুভেন্দু অধিকারী।

    কিভাবে মমতার পুলিশ আমাদের ভাইকে অত্যাচার করছে দেখুন। এই ক্যাপশন দিয়ে ভিডিও শেয়ার করেন শুভেন্দু। ওই প্রার্থী ক্যান্সার আক্রান্ত তিনি বিজেপিকে ভালোবেসে বিজেপি দলের হয়ে প্রতিকে লড়াই করছেন। ওই প্রার্থীকে আপাতত বিজেপি নিরাপদ আশ্রয় রেখেছে বলে আশ্বস্ত করেন তিনি আদালতে এই ব্যাপারে একটি রিট পিটিশন দাখিল করবেন বলেও জানিয়েছেন শুভেন্দু। তিনি বলেন ওই ভাই আমাদের কুর্মী সম্প্রদায়ের নেতা। ক্যান্সার আক্রান্ত ঐ ভাইয়ের উপর যেভাবে একজন থানার ওসি আক্রমণ চালিয়েছে তাতে অবিলম্বে ওই ওসিকে শোকজ করে তাকে গ্রেপ্তার করা উচিত। বামফ্রন্ট সরকারের আমলে এই মানুষগুলোকে মাওবাদী বলে তকমা দেওয়া হতো। এমনকি তাদের উল্টো করে ঝুলিয়ে এক পুলিশ সুপার বেধড়ক মারধর করতেন আর তাকেই কিনা এখন আমাদের দিদিমণি নয়নের মনি বানিয়েছে। কোচবিহারের পুলিশ সুপারকে এভাবেই আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। আসলে জঙ্গলমহল থেকে এই ধরনের আদিবাসী অধ্যুষিত এলাকায় পুলিশের গুন্ডারাজ চলছে বলেও কটাক্ষ করেন শুভেন্দু, নরেন্দ্র মোদির নানান প্রকল্পের সুবিধা এখানকার মানুষ পায়নি।। এখানকার মানুষের কোন উন্নয়ন হয়নি বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। পুলিশ দিয়ে তৃণমূল গ্রাম দখল করার চেষ্টা করছে বলে ও কটাক্ষ করেন তিনি
    ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রামে বিজেপি পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে জিতলেও সেখানে তৃণমূল কংগ্রেসের কার সাজিতে তারা ঝাড়গ্রাম দখল করতে পারেননি বলে ও কটাক্ষ করেন শুভেন্দু, তিনি বলেন এখানে পানীয় জল তো দূরের কথা চারটি মৌজায় রয়েছে একটা মাত্র সাবমার্সিবল পাম্প। এখানে জল থেকেও সাধারণ মানুষকে বঞ্চিত করেছে তৃণমূল সরকার। ৮ই জুলাই সবকিছু ভেবে শুনে মানুষ রায় দেবেন বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু। ৪০০০ পুলিশ নিয়ে এসে এখানে ভাইপো অত্যাচার চালিয়েছে বলেও দাবি করেন শুভেন্দু।

    একইসঙ্গে এদিন নির্বাচন কমিশনারের গোপন তথ্য ফাঁস করেছেন তিনি। নির্বাচন কমিশনার এবং মমতার মধ্যে যে কি আতাত রয়েছে তা তাদের একটি ফোন কলের মাধ্যমে ফাঁস করেছেন শুভেন্দু অধিকারী। কেন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মমতার এত এলার্জি সেই ব্যাপারেও এদিন তোপ দেগেছেন তিনি। রোডমার্চ ও এরিয়া ডমিনেশনে যাতে অবশ্যই থাকে সেদিকে দেখবেন বলেও আশ্বাস দিয়েছেন শুভেন্দু

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সর্বশেষ খবর

    মন্তব্য