Sunday, May 24, 2026
আরও
    Homeরাজ্যSamajik suraksha yojana - লক্ষীর ভান্ডার স্বাস্থ্য সাথী অতীত এই প্রকল্পে রাজ্য...

    Samajik suraksha yojana – লক্ষীর ভান্ডার স্বাস্থ্য সাথী অতীত এই প্রকল্পে রাজ্য সরকার দিচ্ছে ষাট হাজার টাকা

    কেবলমাত্র ভোট নয় বাংলার জনগণের জন্য বিভিন্ন সময় নানান প্রকল্পের ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সব জনমুখী প্রকল্প মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে সুবিধা দান করে আসে। কেবলমাত্র নিম্নবিত্ত শ্রেণীর মানুষ বলে নয় উচ্চবিত্ত এমনকি মধ্যবিত্ত মানুষরাও এসব প্রকল্পের সুবিধা ভোগ করে থাকেন। সরকারের যেসব প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় স্বাস্থ্য সাথী এবং লক্ষীর ভান্ডার। অন্যান্য প্রকল্পগুলিকে ছাপিয়ে গিয়ে এরা নজির সৃষ্টি করেছে। তবে আপনি কি জানেন রাজ্য সরকার সম্প্রতি এক নতুন প্রকল্পের ঘোষণা করেছে তার মাধ্যমে ৩০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন আপনিও।

    কোন রকম কাজ না করেই ৩০ হাজার টাকা। শুধু তাই নয় এই প্রকল্পের মাধ্যমে আপনি আপনার সন্তানকে উচ্চশিক্ষার শিক্ষিত করে তুলতে পারবেন। উচ্চশিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে আলাদা করে আর্থিক সাহায্য দেওয়া হয় এই প্রকল্পের ক্ষেত্রে। সরকারি তরফ থেকে ৬০ হাজার টাকা দেওয়া হয়। সামাজিক সুরক্ষা যাতে আরো নিশ্চিত হয় এবং সমাজের মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্য এই প্রকল্পের সূচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যার নাম দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষা যোজনা। অর্থাৎ এটি এমন এক যোজনা বা স্কিম যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষ ভালোভাবে তাদের জীবন অতিবাহিত করতে পারেন। এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনাকে কোন শ্রেণীতে নির্বাচিত হতে হবে না। রাজ্যের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক অর্থাৎ নির্মাণকর্মী পরিবহনকর্মী ক্ষেতমজুর কিংবা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা এর সুবিধা ভোগ করতে পারবেন। রাজ্য সরকারের তরফ থেকে শ্রমিকদের বিভিন্নভাবে নানান সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে তার মধ্যে মাস্টার্স স্ট্রোক এই প্রকল্প। ৬০ হাজার টাকা পর্যন্ত মাস গেলে পেতে পারেন খরচ। এই প্রকল্পের সুবিধা যদি ভোগ করতে চান তবে অবশ্যই আপনাকে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে এছাড়া পারিবারিক মাসিক রোজগার ৬৫ হাজার টাকার নিচে থাকতে হবে। এই প্রকল্পের আওতায় দুই সন্তানের জন্য শিক্ষার ক্ষেত্রে সরকারি সুবিধা পেতে পারেন। যারা একাদশ শ্রেণির ছাত্রছাত্রী তারা পাবেন ৪০০০ টাকা দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবেন ৫000। আবার যারা আইটিআই অর্থাৎ বৃত্তিমূলক পড়ুয়া তাদের জন্য থাকবে ৬000 টাকার সুবিধা! স্নাতক স্নাতক উত্তর স্তরের পড়ুয়ারা পাবেন যথাক্রমে ৬০০০ এবং ১০ হাজার টাকা!

    প্রতিবছর এই টাকা দেওয়া হবে! এই প্রকল্পের আওতায় থাকা কোন ব্যক্তির পরিবারের সদস্য যদি দুর্ঘটনার কারণে আহত হন তবে এককালীন ১০ হাজার টাকা পাবেন অসুস্থ হয়ে পড়লে রাজ্য সরকারের হেলথ স্কিমের আওতায় কুড়ি হাজার টাকা পাওয়া যাবে। আবার কোন অপারেশন হলে বছরে ৬০০০০ টাকা পেতে পারবেন। যদি স্বাভাবিকভাবে পরিবারের সদস্য মারা যান তবে এককালীন দেওয়া হয় ৬০ হাজার টাকা আর দুর্ঘটনায় মৃত্যু হলে দুই লক্ষ টাকা। অথর্ব হয়ে গেলে কিংবা দৃষ্টিশক্তি হারিয়ে ফেললে দেওয়া হয় ২ লাখ টাকা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সর্বশেষ খবর

    মন্তব্য