Sunday, May 24, 2026
আরও
    HomeরাজনীতিRation scam - দুবাইয়েই পাচার ২ হাজার কোটি বাংলায় মোট কত টাকার...

    Ration scam – দুবাইয়েই পাচার ২ হাজার কোটি বাংলায় মোট কত টাকার রেশন দুর্নীতি সমস্ত হিসাব দিল ED

    আবারো দুর্নীতিতে দুবাই যোগ। শিক্ষা কয়লার পর রেশন দুর্নীতি নিয়ে শুরু হয়ে যায় তদন্ত তারপর এই দুর্নীতির শোরগোল ফেলে দেয় গোটা রাজ্যে। রেশন দুর্নীতি কান্ডের গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আপাতত শ্রীঘরে রয়েছেন বালু। এদিকে মন্ত্রীর ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যক্তির বাড়িতে দফায় দফায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। আবার কাউকে কাউকে গ্রেফতারও করা হয়েছে। জ্যোতিপ্রিওর সঙ্গে সক্রিয় যোগাযোগ থাকার কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায় সংস্থা সূত্রে। রেশন দুর্নীতির বীজ নাকি অনেক গভীর পর্যন্ত প্রথিত।

    আদালতের নির্দেশে তদন্ত প্রক্রিয়ায় আনা হয়েছে গতি আর তারপরেই যেসব তথ্য পেয়েছে গোয়েন্দা আধিকারিকরা তার রীতিমত ভীত নাড়িয়ে দেবে রাজ্যের। নতুন বছরের শুরুতেই চাঞ্চল্যকর দাবি ইডির। আদালতে কেন্দ্রীয় সংস্থা দাবি করেছে এক কোটি দুই কোটি কিংবা ১০০০ কোটি নয় দুর্নীতির অংকটা প্রায় ১০ হাজার কোটি টাকা। দুই হাজার কোটি তৃণমূল নেতা তথা বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আদ্যর মাধ্যমে তোলা হয়েছে। তার একটি বিশেষ সংস্থা রয়েছে সেই সংস্থার মাধ্যমেই এই টাকা পাঠানো হয়েছে দুবাইতে। ব্যাঙ্কশাল আদালতে চেয়ারম্যানকে সামনে রেখে এমনটাই দাবি করেছে ইডি। প্রসঙ্গত শুক্রবার তার বনগাঁর বাড়ি শ্বশুরবাড়িতে হানা দেয় ইডি। যেখানে প্রায় সাড়ে ১৭ ঘণ্টা ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাকে। শংকর বাবুর শ্বশুরবাড়ি থেকে নাকি সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। দুর্নীতির বীজ আরো অনেক দূর পর্যন্ত গভীরে রয়েছে।

    এই ঘটনায় আরও দশ জনকে গ্রেফতার করা হতে পারে। যে টাকা বিদেশে পাঠানো হয়েছে তা দেশবিরোধী কাজকর্মে ব্যবহার করা হয়েছে কিনা সেটাও দেখা হবে খতিয়ে। আপাতত এই ব্যাপারে জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে বালু ঘনিষ্ঠ শঙ্করকে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সর্বশেষ খবর

    মন্তব্য