মোদী বিরোধী জোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তাদের নিজস্ব মন্তব্য পোষণ করছেন। গত ২৩ শে জুন বিহারের পাটনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিমলাতেও আগামী কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় দফায় হবে বৈঠক। মোদী বিরোধী জোটের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী থেকে শুরু করে উদ্ভব ঠাকরে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যালিন। কিন্তু এই বৈঠক নিয়ে অন্যরকম জল্পনা শুরু করে দেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এর আগেই এই বৈঠকের অন্তঃসারশূন্যতা নিয়ে তিনি বারবার কটাক্ষ করেছেন। এবার এই জোটের বৈঠক নিয়ে তিনি আবারো কটাক্ষ করলেন বিরোধীদের।
পাটনায় বিরোধী ঐক্য নিয়ে যে বৈঠক অনুষ্ঠিত হয় তার আগে একটি সভা করার কথা ছিল কিন্তু সেই স্বভা ভেস্তে যায়। এই বৈঠক যাতে সর্বসম্মত ভাবে আয়োজিত হয় তার জন্য সবচেয়ে বড় চালিকা শক্তি ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সেই নিয়ে নিতিশ কুমারকে বারবার আক্রমণ করেছেন তার কাছের মানুষ পিকে। তিনি বলেন নিজের ঘর সামলাতে পারছে না এদিকে গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। যদিও কাকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছেন সেটা অবশ্যই জানা যায়নি। তবে কেউ কেউ বলছেন এটা নিতিশ কুমার নয় বরং মমতাকে উদ্দেশ্য করে বলেছেন ভোট কৌশলী। বিরোধী জোটে অংশ নিয়ে এরা সবাই দিবা স্বপ্ন দেখছে বলে কটাক্ষ করেন তিনি। ১৯৭৭ সালের নির্বাচনে প্রসঙ্গ টেনে আনেন পিকে। তিনি বলেন বিরোধী জোট ইন্দিরা মুজিব গান্ধীকে হারিয়ে দিয়েছিল। কিন্তু বিরোধী জোট নয় সেই সময় হঠাৎ করেই জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী আর তার জন্যই ওই ফল তাকে ভোগ করতে হয়েছিল।
সেই সময় বিরোধী জোটের অন্যতম মুখ ছিলেন মোরারজি দেশাই কিন্তু এবারে মোদির বিরুদ্ধে লড়ার মুখ কেউ নেই। নরেন্দ্র মোদীর আদর্শকে আঘাত করার মতন ক্ষমতা কারোর নেই বলেও কটাক্ষ করেছেন তিনি। এবার অমিত শাহের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন বিরোধীরা আসলে ফটোসেশনের জন্য এই বৈঠক করেছেন।

