গুরুতর অসুস্থ অর্পিতা মুখোপাধ্যায়। কয়েক বছর আগেও নামটা ছিল অখ্যাত তবে এক বছর আগে নিয়োগ-দুর্নীতি কাণ্ডে যখন তোলপাড় হয়েছিল রাজ্য তখন অবধারিতভাবে উঠে আসে এই নাম। তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মুখ্য সচিব পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা এবং প্রচুর গয়না। আর তাইতো তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে শ্রী ঘরে। পার্থর মতন তিনিও রয়েছেন জেলে। তবে জামিনের জন্য খুব একটা উচ্চবাচ্য করেন না পার্থ বন্ধু অর্পিতা। তবে জেলে নাকি তার চিকিৎসা মোটেই ভালো হচ্ছে না আর তাই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আদালতে মুখ খুললেন অর্পিতার আইনজীবী তিনি বলেন তার মক্কেলের চিকিৎসা করার ব্যবস্থা করা হোক। যে কোন হাসপাতালে এই চিকিৎসা হলেও আপত্তি নেই।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল এই শুনানিতে উপস্থিত ছিলেন মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়। যদিও পার্থ এবং অর্পিতা দুজনেই ছিলেন ভার্চুয়ালি। সেই সময় অর্পিতার আইনজীবী আদালতের কাছে আবেদন করেন তার মককেলের উপযুক্ত চিকিৎসার জন্য। তার মক্কেল অসুস্থ কোন বেসরকারি ভালো চিকিৎসা কেন্দ্রে অর্পিতার চিকিৎসা করানো দরকার। এর আগে একবার জেলে চিকিৎসকরা অর্পিতার যাবতীয় নথিপত্র দেখে জানিয়েছিলেন অর্পিতার এক্সরে এবং স্ক্যানের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরেই জেল কর্তৃপক্ষের সঙ্গে গোটা ব্যাপারে কথা বলেন বিচারক। বিচারক জেল কর্তৃপক্ষের কাছে জানতে চান কেমন আছে অর্পিতা। এক্স-রে এবং স্ক্যান কবে করাবেন। যত দ্রুত সম্ভব যাতে এই চিকিৎসা করানো হয় তার ব্যবস্থা করুন জেলকে নির্দেশ আদালতের। আইন যাবতীয় দায়িত্ব দিয়েছে তাই যত দ্রুত সম্ভব এই কাজ করার ব্যবস্থা করা হোক। এরপরেই পার্থের দিকে ফেরেন বিচারক। তাকে জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী জানান শরীর খুব খারাপ।
জেল কর্তৃপক্ষ মাথা মেলে জানায় ওনার হেলথ ইস্যু রয়েছে ট্রিটমেন্টের জন্য অর্ডার হয়েছে সেগুলো দেখা হবে। পার্থ এবং অর্পিতা দুজনেই অসুস্থ জেলে। কুঠুরিতে থেকেও মনের মিল কি তবে মুছলো না?

