Sunday, May 24, 2026
আরও
    HomeরাজনীতিMD Selim - পুজোর আগেই ভাইপো ও তার বউকে গ্রেফতার করতে হবে...

    MD Selim – পুজোর আগেই ভাইপো ও তার বউকে গ্রেফতার করতে হবে নইলে,ইডি সিবিআই অফিস ঘেরাও

    শুধু বিজেপি নয় একইসঙ্গে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। পূর্ববর্তী সরকার সিপিআইএম বারবার বর্তমান সরকারের সঙ্গে তাদের তুলনা টেনে কাঠগড়ায় দাঁড় করিয়েছে মুখ্যমন্ত্রী এবং তার পরিবারকে। পূর্ব মেদিনীপুরের সভা থেকে এবার অভিষেক ব্যানার্জিকে তীব্র কটাক্ষ মোহাম্মদ সেলিমের। সিপিআইএমের রাজ্য সম্পাদক একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অন্যদিকে তার বান্ধবী প্রসঙ্গ তুলে আনলেন। পুজোর আগেই অভিষেক তার বউ এবং বিদেশি বান্ধবীকে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিলেন তিনি।

    যদি এমনটা না হয় তবে কেন্দ্রীয় সংস্থার অফিস ঘেরাও করবে সিপিআইএম। মঙ্গলবার মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারকে ডেপুটেশন প্রদান করেন তিনি । এদিন তিনি বলেন পুজোর আগে মমতার ভাইপো ভাইপোর বউ আর পরিবারের সবাইকে গ্রেফতার করতে হবে।। গ্রেফতার যদি না হয় তবে ইডি সিবিআই এর অফিস তারা একযোগে ঘেরাও করবেন বলে হুশিয়ারি দিয়েছেন। পুলিশ আধিকারিক এবং সরকারি আধিকারিকরা ভোটের সময় তৃণমূলের দলদাসে পরিণত হয়েছিল আর সেই কারণেই এই ডেপুটেশন প্রদান বলে জানিয়েছেন মোহাম্মদ সেলিম। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন নিরপেক্ষভাবে কাজ করুন নইলে আগামী দিনে আমরা এসপি অফিস এসডিপি অফিস এবং আইসি অফিসের তালা ঝুলিয়ে দেব। কেবল রাজনৈতিক নেতারাই নয় মানুষ খেতে গেলে পুলিশের জামা কাপড় খুলে নেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। পুলিশ আন্ডার প্যান্ট পড়ে তৃণমূলের পতাকা ধরে থাকবে বলেও কটাক্ষ করেন সেলিম।

    এক তৃণমূল সংসদের রাশিয়ান বান্ধবীর অ্যাকাউন্টে মোটা টাকা হস্তান্তর করা হয়েছিল বলে অভিযোগ করে ইডি। যদিও কে তিনি তা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। কিন্তু এর মধ্যেই সুর চরাতে শুরু করে দিয়েছেন বিরোধীরা। সিপিআইএমের বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই এমন তথ্য উঠে এসেছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সর্বশেষ খবর

    মন্তব্য