কথায় বলে বিয়ে মানে এত স্বপ্ন বিশেষ করে ছেলে ও মেয়ে উভয়ের কাছেই বিয়ে শুধুমাত্র একটা পবিত্র বন্ধন নয়। বিয়ের মধ্যে রয়েছে দ্বিগুণ ভরপুর মজা আর সেই বিয়ে যদি হয় আকাশপথে তবে তো কথাই নেই। ডেস্টিনেশন ওয়েডিঙয়ের নাম সেলিব্রিটিদের দৌলতে আমরা ইতিমধ্যেই শুনে ফেলেছি। কিন্তু এভাবেও যে আকাশ পথে বিয়ে হয় তা কি ভাবতে পারেন। কোন সেলিব্রিটি নয় সংযুক্ত আরব আমিরশাহীর এক ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীর মেয়ের বিয়ে নিয়ে তোলপাড় নেট মাধ্যম। দিলীপ পোপলে নামের ওই ব্যবসায়ী ব্যক্তিগত বিমানের মধ্যেই নিজের মেয়ের বিয়ের আয়োজন করেছেন আর তা শুনে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
মালাবদল থেকে হৈ হুল্লোর সবকিছুই হবে ওই বিমানের মধ্যেই। ইতিমধ্যেই একটি ভিডিও নেট মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে প্রায় কয়েক লক্ষ মানুষ এই ভিডিওটি চাক্ষুস করে ফেলেছেন। বিমানের মধ্যেই হিন্দি সিনেমার গানের তালে তালে নাচ করতে দেখা যাচ্ছে বরযাত্রী এবং কনে যাত্রীদের তাদের সঙ্গে মিষ্টিমুখে ক্যামেরাবন্দি হয়েছে বর কনে। কনে জানাচ্ছেন স্বপ্নের মতন বিয়ে হবে তা ভাবতেই পারিনি একেবারে আকাশে উড়ে বিয়ে করছি। অন্যদিকে বর বলছেন এত সুন্দর বিয়ের আয়োজনে বাবা এবং শ্বশুর মশাইকে বিশেষভাবে ধন্যবাদ। সবমিলিয়ে প্রায় তিন ঘন্টা ধরে চলল এই স্বপ্নের বিবাহ অভিযান। বিয়ের আয়োজনের যাবতীয় গুরু দায়িত্ব ছিল কনের বাবা দিলীপবাবুর কাঁধে।এই প্রসঙ্গে কান্না ভেজা চোখে তিনি জানিয়েছেন সব বাবার কাছে তার মেয়েরা হয় রাজকুমারী। আর আমি ভেবেছিলাম আকাশ এই মেয়ের বিয়ের আয়োজন করব দুবাই এক্ষেত্রে পারফেক্ট জায়গা। এভাবে মেয়েকে সাজিয়ে গুছিয়ে বিয়ে দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তবে আপনি কি জানেন ১৯৯৪ সালে এয়ার ইন্ডিয়া আর বিমানে এমনই একটি অভিনব বিয়ের আসর বসেছিল।
সেই বিয়েটার পাত্র-পাত্রী ছিলেন এই দিলীপবাবু এবং তার স্ত্রী। দিলীপের বাবা বিখ্যাত ব্যবসায়ী লক্ষণ পোপলে তার একমাত্র ছেলের বিয়ের আয়োজন করেছিলেন উড়োজাহাজে। তাই শুধুই আয়োজন না বলে পরম্পরা বললে ভুল হয় না এই বিয়েকে

