Sunday, May 24, 2026
আরও
    HomeদেশMamat Shubhendu - শুভেন্দুর হুশিয়ারির পরেই সুর নরম মমতার!

    Mamat Shubhendu – শুভেন্দুর হুশিয়ারির পরেই সুর নরম মমতার!

    বিপদ বুঝে কি হঠাৎ করেই চুপ করে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ সকালেই উড়িষ্যায় পৌঁছে গিয়েছেন মমতা। এখনো পর্যন্ত মৃতদেহ সনাক্তকরণের কাজ চলছে জোর কদমে বাংলা থেকে বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলেই খবর। গতকাল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃত এবং আহতদের পরিবারকে অর্থ সাহায্য প্রদান করা হয়। মৃত্যু নিয়ে রাজনীতি করছেন মমতা এমনটা অভিযোগ করেছেন বিরোধী দল থেকে সাধারণ মানুষ। কিন্তু এবার যেন শেষ বেলায় এসে তার গলা থেকে বেরিয়ে গেল নরম সুর।

    অপ্রতিভ হয়ে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী। এর আগে বারবার তিনি দাবি করেছিলেন রেল দুর্ঘটনার পিছনে কোন নাশকতা নেই তো।বিজেপি ব্যর্থতা এমনকি কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন তিনি। শুধু তাই নয় তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ একটি কল রেকর্ডিং ফাঁস করে দিয়েছে। সেখানে দুইজন রেল আধিকারিকের কথোপকথন ভাইরাল হয়েছে। অর্থাৎ এই বড়সড় ট্রেন দুর্ঘটনা নিয়ে যে ভালোই জলঘোলা হচ্ছে এটা বলাই বাহুল্য। কুনালের সঙ্গে সঙ্গে মাঠে নেমেছেন রাজ্যের বিরোধীদল নেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন এই পুরো ঘটনার পেছনে আসলে দায়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। হাস্যকর মনে হলেও এই মর্মন্তুদ পর্যায়ে রাজনীতি নিয়ে কটাক্ষ করেছেন। এদিকে আজ সকালে তড়িঘড়ি ওড়িশায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কোন রাজনীতি নয় এই সময় রাজনীতি মানায় না। এতদিন তিনি অভিযোগ করেছেন রেল আধিকারিক এবং কেন্দ্রের সমন্বয়ের অভাবে এই দুর্ঘটনা ঘটেছে তবে আজ তিনি বললেন যা হয়েছে তাতে আসল সত্যের উৎখাতিত হোক এটাই চাই। অর্থাৎ শুভেন্দুর মন্তব্যের পরেই যেন ভোল পাল্টে ফেললেন মমতা।

    সরাসরি অবশ্য তিনি নতি স্বীকার করেননি। তিনি বুঝিয়ে দিয়েছেন যেন হঠাৎ হেরে গিয়েছেন তিনি। সত্য উৎখাতিত হোক শুধু এইটুকুই বলেছেন তৃণমূল সুপ্রিমো। এদিকে এই প্রসঙ্গ নিয়ে কুনাল কিংবা ফিরহাদ আর কাউকেই কিছু বলতে শোনা যায়নি। তবে কি এই গোটা ঘটনা নিয়ে সত্যিই সাঁড়াশি চাপের মধ্যে পড়ে গিয়েছে তৃণমূল?

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সর্বশেষ খবর

    মন্তব্য