বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ক্ষমতায় এলে বাংলার মা-বোনেদের জন্য ৫০০ এবং হাজার টাকা মাস গেলে ভাতা দিবেন। আর ওই একটা ইস্তেহার যেন ভেঙে যাওয়া তৃণমূলকে শক্ত করে দাঁড় করিয়ে দিয়েছিল। একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে আবার তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসেন মমতা।
রাজ্যের মহিলারা পাচ্ছেন লক্ষী ভান্ডার এবার এই লক্ষীর ভান্ডার হবে আরো সরলীকরণ। সম্প্রতি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় আপডেট নিয়ে এসেছেন নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বলে কথা। মাসিক ৫০০ এবং ১০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন গ্রাম ও শহরের মহিলারা। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা করে এই ভাতা দেওয়া হয় যার সর্বোচ্চ বয়সসীমা ৬০ বছর। সবচেয়ে কম ২৫ বছরে আবেদন করা যাবে। তবে এতদিন এই লক্ষীর ভান্ডারে নাম নথিভুক্ত করনে ছিল নানান সমস্যা। দুয়ারে সরকার ক্যাম্প ছাড়া আর কোথাও এই লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা নেওয়া হতো না। কিন্তু এবার আর তেমনটা হবে না। এবার থেকে বছরের যে কোন সময় এই প্রকল্পের আবেদন করতে পারবেন মহিলারা তবে তার জন্য যেতে হবে সংশ্লিষ্ট ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের অফিসে।
শুধুমাত্র পঞ্চায়েত এলাকার মহিলাদের জন্য যারা বসবাস করছেন পৌরসভা এলাকায় তারা অবশ্যই নিজেদের সংশ্লিষ্ট পৌরসভা গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন জানানোর পর ৩০ টি কাজের দিনের মধ্যেই পাওয়া যাবে লক্ষীর ভান্ডারের ভাতা। এবার লক্ষ্মীর আগমন ঘটবে খুবই সহজে।

