চলতি বছরের অক্টোবর মাস জ্যোতিষ শাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মাসেই একদিকে রয়েছে সূর্যগ্রহণ অন্যদিকে রয়েছে চন্দ্রগ্রহণ। আর মাত্র কয়েকটা দিন বাকি দেবিপক্ষ শুরু হতে আর দেবী পক্ষের প্রথম দিনেই রয়েছে সূর্যগ্রহণ। এই সূর্য গ্রহণ বিশেষ প্রভাব ফেলতে চলেছে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর যদিও এই সূর্য গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। তাই মহালয়ার তর্পণে কোন সমস্যা নেই বলেই জানিয়েছে জ্যোতিষ শাস্ত্রবিদরা। ১৪ ই অক্টোবর শনিবার এই সূর্য গ্রহণ ঘুরতে চলেছে, সর্ব পিতৃ অমাবস্যার দিন। আবার মাত্র ১৫ দিন পর এই রয়েছে ২৮ শে অক্টোবর চন্দ্রগ্রহণ। যদিও এই দুটি গ্রহন একটিও ভারত থেকে দৃশ্যমান নয়। ২০২৩ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে ১৪ই অক্টোবর রাত ৮ টা বেজে ৩৪ মিনিটে শুরু হবে গ্রহণ চলবে রাত দুটো বেজে ২৫ মিনিট পর্যন্ত। ভারতে এই গ্রহণকে সুতক কালে গণ্য করা হবে না
। কন্যা এবং চিত্রা নক্ষত্রের মধ্যবর্তী এলাকায় এই গ্রহণ সংঘটিত হবে। এই সূর্য গ্রহণ দেখা যাবে না ভারতে, বরং দেখা যাবে উত্তর আমেরিকা কানাডা ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ গুয়াতে মালা মেক্সিকো আর্জেন্টিনা কলম্বিয়া কিউবা পেরু উরুগুয়ে অ্যান্টিগুয়া ভেনিজুয়েলা জামাইকা হাইতি প্যারাগুয়ে ব্রাজিল ডোমিনিকা ব্রাহমা সহ অন্যান্য দেশে। কিছু কিছু দেশে আবার খালি চোখেই দৃশ্যমান হবে এই গ্রহণ। সূর্য গ্রহণের ১২ ঘন্টা আগেই শুরু হয়ে যায় সুতক কাল। যা স্থায়ী হবে নয় ঘন্টা পর্যন্ত! তবে এই নির্দিষ্ট সময়টুকু অত্যন্ত অমঙ্গলের সময় বলে চিহ্নিত করা হয়! বছরের শেষ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে আগামী ২৮ অক্টোবর! শুরু হবে রাত একটা বেজে পাঁচ মিনিটে এবং দুটো বেজে ২৪ মিনিটে শেষ হবে। এটি ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আন্টার্টিকা মহাসাগর সংলগ্ন এলাকায় দৃশ্যমান হবে। মেষ এবং অশ্বিনী নক্ষত্রে ঘটতে চলেছে এই গ্রহণ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ পরিলক্ষন করা না গেলেও তা প্রভাবিত করবে কিছু রাশির জাতক জাতিকাদের। যেমন সতর্ক থাকতে হবে মেস কর্কট তুলা এবং মকর রাশির জাতক জাতিকাদের
। বছরের শেষ চন্দ্রগ্রহণ পূর্ণ গ্রাস তাই এটি কিছু কিছু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। মেষ বৃষ কন্যা এবং মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের জীবনে ঘটে যেতে পারে কোন অঘটন।

