বর্ষাকাল শেষ হতেই যেন বর্ষার টনক নরেছে। তাই শুরু হয়েছে অঝোর ধারায় বৃষ্টি। প্রচন্ড বৃষ্টিতে নাজেহাল উত্তর থেকে দক্ষিণবঙ্গ। দুই বঙ্গেই সকাল হতেই আকাশের মুখ ভার আর তারপর একটু বেলা বাড়তেই ঝরঝরিয়ে বৃষ্টি। গত ৪৮ ঘণ্টা ধরে তোলপাড় আবহাওয়া। দক্ষিণবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল ও উত্তরবঙ্গের উপর এবং নিচের প্রায় দশ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে না কারণ পার্শ্ববর্তী রাজ্যে ঘুর্নাবর্ত সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের পাশেই বিহারে জোড়া ঘুর্নাবর্তের প্রভাবে এই বৃষ্টিপাত।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সাইক্লোনিক সার্কুলেশন উত্তরপ্রদেশ এবং বিহারের উপর দিয়ে। আবার হিমালয়ের পার্বত্য অঞ্চলে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। একদিকে জোড়া ঘূর্ণাবর্তের দাপট অন্যদিকে মৌসুমী অক্ষরেখা। তিন মিলিয়ে ঝড়ঝঞ্ঝার পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের পরিস্থিতি একটু আলাদা ছিল। তবে এখন জলে জলে পরিপূর্ণ দক্ষিণ বঙ্গ। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন এমনটাই বলছে হাওয়া অফিস। আগামী ১৪ ই আগস্ট পর্যন্ত হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সেইসব এলাকায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া রাজ্যের সব জেলাতেই আজ থেকে তিন দিন ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা কম হতে পারে তবে সমুদ্রযাত্রায় বিশেষ নিষেধাজ্ঞা। উপকূলের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে। বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। পশ্চিমের দিকে জেলাগুলিতে রাত হলেই বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রবিদ্যুত দোসর হবে। পশ্চিমবঙ্গে আগামী ১২ তারিখ অবধি প্রবল বৃষ্টির আশঙ্কা জানিয়েছে, মৌসম ভবন। তাপমাত্রা তুলনামূলক কম থাকবে তবে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকায় ভ্যপসা গরম এখনই কমবে না। বিদ্যুতের ঝলকানি বৃষ্টির সঙ্গে সঙ্গে ভয়ে আরও বাড়িয়ে দিতে পারে

