পাউরুটি, ময়দা দিয়ে তৈরি এই খাবার ৮ থেকে ৮০ খেতে সবাই ভালোবাসে। তবে শুকনো পাউরুটিতে যেন মন ভরে না। ডিম টোস্ট, বাটার টোস্ট ,পাওভাজি ,কিংবা পিৎজা, বার্গার পাউরুটি ছাড়া এসব খাবার বানানো অচল। তবে পাউরুটি যে নান্দনিক শিল্পেও কাজে লাগানো যায় সেটা প্রমাণ করলেন জাপানের এক শিল্পী! বিভিন্ন পাউরুটির খোলে তিনি বানিয়ে ফেলেছেন আস্ত একটা ল্যাম্পপোস্ট। যেটা কিনা কল্পনাই করতে পারছেন না সাধারণ মানুষ। এভাবেও কি শিল্প হয় প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা।
আর সেই ল্যাম্পপোস্ট এখন রীতিমতো ভাইরাল। মূলত তিনি একজন কেক শিল্পী। তাই পাউরুটি নিয়েই তার কারবার চলে। তার নাম ইউকিকো মরিটা। কেক ছাড়াও নানান রকম পাউরুটি বানাতে তিনি ভীষণ ভালোবাসেন। আর সেই সব পাউরুটির খোল তিনি সযত্নে নিজের কাছে রেখে দেন। পাউরুটির বাকি নরম অংশটি দিয়ে তিনি তৈরি করে ফেলেন সুস্বাদু খাবার। শক্ত খোলটিকে দিয়ে তিনি ল্যাম্প তৈরির কাজ শুরু করেন বেশ কয়েক বছর আগে। তবে এই প্রথম নয় এটা রীতিমত তার অন্য একটা ব্যবসায় পরিণত হয়েছে। একটা ব্রান্ড তৈরি করে ফেলেছেন তিনি। সেই ব্রান্ডের নাম পাম্প শেড। পাউরুটি দিয়ে তৈরি আলো। দেখে যেন মনে হবে পাউরুটিতে আগুন লেগে গিয়েছে আর সেখান থেকেই আলো ঠিকরে পড়ছে। তিনি জানিয়েছেন যে সমস্ত পাউরুটি বিক্রি করা যায় না কিছুটা পৌঁছে গিয়েছে তা দিয়েই তিনি তৈরি করেন ল্যাম্প শেড। তার নিজের একটি ইনস্টাগ্রাম একাউন্ট রয়েছে সেখানে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন তিনি।।
সেই সব ভিডিও দেখে রীতিমত বাকরুদ্ধ হয়ে গিয়েছেন নেট নাগরিকরা। এভাবেও কখনো পঁচা পাউরুটি ব্যবহার করা সম্ভব অবাক বিস্ময়ে জানতে চেয়েছেন তারা। কেউ কেউ আবার তাকে জাপানের নতুন দার্শনিক হিসেবে চিহ্নিত করতে শুরু করেছেন। কারণ এটা যে শুধুমাত্র শিল্পীর কারুকার্য তা তো নয় এর পিছনে রয়েছে শিল্পীর দেখার মতন চোখ আর ভাবার মতন মন।

