মার্চ এপ্রিলে সম্ভাব্য লোকসভা ভোট। লোকসভা ভোট নিয়ে জোরদার প্রস্তুতি চলছে দেশে। বাংলাও কম যায় না। বঙ্গ বিজেপি শিবির তৃণমুলকে গোলে গোলে টেক্কা দিতে, বঙ্গ বিজেপি শিবির মাঠে নেমেছে। প্রার্থী তালিকায় নতুন নতুন কেরামতি দেখাতে চলেছে বিজেপি, আর ইতিমধ্যেই বিজেপির পর্যবেক্ষক দল তৈরি হয়ে গিয়েছে বাংলার জন্য। লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা আসতে পারে নতুন মুখ বাদ যেতে পারেন অনেকেই কাদের কাদের কপাল পুড়তে চলেছে দেখে নিন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করলেও তৃণমূলকে টেক্কা দিতে পারেনি বিজেপি সেই আক্ষেপ রয়ে গিয়েছে এখনো।
বিধানসভা নির্বাচনের আগে মোদি সাহ এরপর এক সভা করলেও তা কার্যত ফ্লপ হয়েছে। তাই এবার কোমর কোষে মাঠে নামছে বিজেপি। রাখা যাবে না কোন ফাঁকফোকর আর যাদের দেখে ভোট দেবে মানুষ তাদের ভিত শক্ত করতেও তৎপর বিজেপি। ঘনিষ্ঠসূত্র মারফত খবর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কোন কোন ব্যক্তিকে বিজেপির টিকিটে ভোটে দাঁড় করানো যেতে পারে তা নিয়ে একটা ট্রায়াল করানো হয়েছে। সম্ভাব্য ৪৫ জনের নাম উঠে এসেছে তালিকায়। ৪৫ জনের মধ্যে বাংলার কোন সংসদ নেই। ৪২ টি আসনের জন্য ৪৫ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ। বিকল্প হিসেবে তিনজন প্রার্থীকে পাশে রেখেছে বিজেপি। যদিও এখন অব্দি তিনটি কেন্দ্র থেকে কাদের আলাদা করে বেছে নেওয়া হবে সেই ব্যাপারে দ্বন্দ্বে রয়েছে পর্যবেক্ষক দল।
মহিলা প্রার্থীদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে তা জানা গিয়েছিল আগেই। পশ্চিমবঙ্গের মেদিনীপুর আসানসোল জলপাইগুড়ি মালদা প্রভৃতি লোকসভা কেন্দ্রে বড় বদল আসতে পারে। আবার মহিলাদের হাত শক্ত করতে মহিলা বিধায়কদের দিল্লি পাঠানোর তোড়জোড় করছে বিজেপি। নতুন কিছু মুখের খোঁজে এখনো ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে প্রার্থী নির্বাচন হিট করিয়েই রাজনীতির ময়দানে হাউস ফুল হতে চাইছে গেরুয়া শিবির।

