পুজোর আগেই বাইক কিনতে চান। বাইক নিয়ে শহরের সবচেয়ে বড় পুজো গুলো পরিক্রমা করতে চান তবে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। আপনার পছন্দের বাইক এবার আরো সস্তা। বুলেট কিংবা বাইক কেনার পরিকল্পনা রয়েছে তবে উৎসবের আগে বাম্পার অফার পেয়ে যেতে পারেন আপনি।
রয়েল এনফিল্ড এবং Meteor 350 বাইক ঘরে নিয়ে আসতে পারেন সবচেয়ে কম দামে। বর্তমানে এই দুটি বাইক বাইক রাইডারদের কাছে স্বপ্নের মতন। লাদাখ কিংবা কেদারনাথ ভ্রমণ করতে চান তবে এই দুটোকে পছন্দের তালিকায় রাখতেই পারেন। রয়েল এনফিল্ড নিজেকে নতুন করে সাজিয়ে তুলেছে গত কয়েক মাসে। এছাড়া হিমালয়ান ৪৫০ এই তালিকায় নতুন সংযোজন। royal Enfield bullet 350 বুলেট এখন দেখার মতন। যেহেতু উৎসব চলছে তাই এই সময় একটু অফার না থাকলে কি হয়। আর তাই তো রাজকীয় সাজে সেজে এসেছে বুলেট এবং রয়েল এনফিল্ড। বিভিন্ন রঙে পাওয়া যাচ্ছে এই বাইকগুলো।Meteor 350 পেয়ে যাবেন কালো লাল হলুদ ব্লু সহ আরো নানান রকম ভ্যারিয়েন্টে। ২০২০ সালের লঞ্চ করা হয়েছে royal Enfield meteor 350 তবে এটি লঞ্চ করার পর থেকেই উত্তরোত্তর দাম বৃদ্ধি করতে থাকে তাই মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। এই বাইকটি যে আর্কিটেকচারের উপর তৈরি করা হয়েছে। সিট অনেকটাই নিচে। রয়েছে হাই হ্যান্ডেলভার এবং সামনে পা রাখবার একটা সুযোগ। প্রায় ৫ ঘণ্টা একনাগারে বাইক চালালেও কোথা থেকে যে ক্লান্তি কর্পূরের মতন উড়ে যাবে সেটা টের পাবেন না। সবচেয়ে বেশি আরামদায়ক রাইড হবে এই বাইকেই। আটটি এলইডির সঙ্গে এখানে রয়েছে dg analog instrument। ডিসপ্লে ডিজিটাল রিডআউটের সঙ্গে সঙ্গে সার্ভিস রিমাইন্ডার ফুয়েল লেভেল বার ঘড়ি গিয়ার ইন্ডিকেশন সহ আরো এক ঝাঁক সুযোগ সুবিধা পেতে পারেন। তবে এত ফিচার নিয়ে এসেছে যেই বাইক তার দাম কত হবে। এর দাম রাখা হয়েছে দু লাখ ৩৭ হাজারের কাছাকাছি।
এছাড়া ইএমআইএর মাধ্যমেও বাড়িতে নিয়ে আসতে পারেন এটি। মাত্র বারো হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই আপনার বাড়িতে এই নতুন অতিথিকে আনতে পারবেন। যেকোনো শোরুমে অথবা অনলাইন ওয়েবসাইটে যোগাযোগ করে বাড়িতে নিয়ে আসতে পারবেন আপনার সাধের পছন্দের বাইক।

