বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী হিসেবেই পরিচিত রাখি সাওয়ান্ত। তবে অভিনেত্রী হওয়ার আগে তিনি ছিলেন বিগ বসের একজন প্রতিযোগিনী। সেখানে সালমান খানের সঙ্গে তার বিশেষ সখ্যতা ছিল এমনকি এখনো তাকে যথেষ্ট ভালোবাসেন সালমান খান। রাখির বলিউড জার্নিটা মোটেও সহজ ছিল না।
বারবার তাকে নানান কটাক্ষের শিকার হতে হলেও তিনি দমে যাওয়ার পাত্রী নন। কখনো নিজের বিয়ে নিয়ে আবার কখনো গর্ভপাত নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলেছেন অভিনেত্রী। বলিউডের ড্রামা কুইন বলা হয় তাকে। কিন্তু তার জীবনের অনেক কষ্টের কথা শুনলে চোখ ফেটে জল আসতে বাধ্য করবে আপনাকে। তবে ওই যে কথায় বলে পরিশ্রম যদি করা হয় ভাগ্য সহায় থাকে। একটা সময় তিনি আম্বানি পরিবারে ছিলেন পরিচারিকা। ঠিকই শুনেছেন মাত্র কয়েকটা টাকার জন্য তিনি কাজ করতেন মুকেশ আম্বানির পরিবারে। সেই মেয়ে আজ অভিনয় এবং নাচের মাধ্যমে লাখ লাখ মানুষের মন জয় করেছেন আজ তার বাড়িতেই রয়েছে প্রায় ৭ জন কর্মচারী। তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর বেশ গরিব পরিবার থেকে উঠে এসেছিলেন তিনি। বাবা ছিলেন একজন পুলিশ কনস্টেবল এবং মা ছিলেন একজন হাসপাতালের নার্স। বেশ রক্ষণশীল পরিবার থেকে উঠে এসেছিলেন তিনি তার নাচ পরিবারে কেউই মেনে নিতে পারেননি।। একটি অনুষ্ঠানে নাচ করবার জন্য এক সময় তার ছোট কাকা তার সমস্ত চুল কেটে দিয়েছিলেন। কিন্তু রাখি নিজের স্বপ্নকে কখনো মরে যেতে দেননি। তাই জন্য অনেক প্রতিকূলতা এবং বাধা-বিপত্তি পেরিয়ে তিনি পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজেকে প্রমাণ করবার চেষ্টায় নেমেছিলেন। তার যখন ১০ বছর বয়স মুকেশের ভাই অনিল আম্বানি এবং টিনা মুনিমের বিয়ে হয়।। সেই বিয়েতে মাত্র ৫০ টাকা বিনিময়ে খাবার পরিবেশন এর দায়িত্ব নিয়েছিলেন আজকের অভিনেত্রী।। তারপরেও বেশ কয়েক বছর তিনি কাজ করতেন মুকেশের পরিবারে।। ছোট থেকে এই নাচতে খুবই ভালোবাসতেন। দু একটা ছোট ছোট চরিত্রে অভিনয় করেন সিনেমায় একসময় শাহরুখের মেহুনা ছবিতে তাকে দেখা যায়। সেখানে চুম্বন দৃশ্যে অভিনয় করে লাইম লাইটে আসেন। নাচ বালিয়েতে গায়ক মিকা সিংয়ের সঙ্গে প্রকাশ্য চুম্বন দৃশ্যে আলোড়ন সৃষ্টি করেন রাখি। বিগ বস সিজন ১৪ রিয়ালিটি শোতে তাকে দেখা যায়। সেই সময় থেকেই তার ড্রামা কুইন নামটি সমাধিক পরিচিত হয়। তার আসল নাম নিরু ভেদা। তবে বলিউডে এসে নিজের নাম পরিবর্তন করেছেন পরে আমেরিকার বাসিন্দা রিতেশকে তিনি বিবাহ করেন। কিন্তু তার বিয়েটা ভেঙ্গে যায়। এরপর আবারও বিয়ে এবং এনগেজমেন্টর জন্য ক্যামেরায় আসেন অভিনেত্রী। ২০১৪ সালে তিনি রাষ্ট্রীয় আমজনতা পার্টির হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু হেরে যান।
এরপর তিনি পিআইতে যোগ দেন এবং সেই দল তাকে রাজ্যের ভাইস প্রেসিডেন্ট করে। সম্প্রতি কাবা শরীফে গিয়ে হাউমাউ করে কেঁদেছেন রাখি। বারবার বিতর্ক এবং নানান গল্প নিয়ে ক্যামেরায় ফোকাস করতেই ভালোবাসেন ড্রামা কুইন

