Sunday, June 14, 2026
আরও
    Homeরাজ্যMachranga island - কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে একান্তে কিছুদিন কাটাতে ঘুরে...

    Machranga island – কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে একান্তে কিছুদিন কাটাতে ঘুরে আসুন মাছরাঙ্গা দ্বীপে

    শুধুমাত্র দিপুদা নয় এই তিনটি জায়গা ছাড়াও আরো নতুন নতুন জায়গা আবিষ্কার করছে বাঙালি। বিশেষ করে গ্রাম বাংলার ভেতরের রয়েছে এমন কিছু মন ভোলানো জায়গা যেখানে গেলে ফিরতে ইচ্ছা করবে না শহরে। ঠিক তেমনি সুন্দরবনের প্রবেশদ্বার বসিরহাটেই রয়েছে মাছরাঙ্গা দ্বীপ। না এখানে কেবলমাত্র মাছরাঙ্গা পাখির বসবাস তা কিন্তু নয়। ভারত বাংলাদেশ সীমান্তের কাছেই এই দ্বীপের নাম অনেকেই জানেন না
    হয়তো গুগল ম্যাপ সার্চ করলেও পাবেন না এই দ্বীপের খোঁজ। উত্তর ২৪ পরগনা জেলার টাকির ইছামতি ও ভাষা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত এটি।

    তবে নিরবে নিভৃতে যদি বেশ কয়েকটা দিন কাটিয়ে দিতে চান এখানে আসতেই পারে। কলকাতা থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ একেবারেই নির্জন। ইছামতি নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত এই দ্বীপের কিছুটা দূরেই রয়েছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। যদিও ইচ্ছে করলেই বাংলাদেশে যেতে পারবেন না। তবে চোখের দেখা দেখতে পারবেন বাংলাদেশ। আবার কেউ কেউ নতুন নতুন জায়গা সন্ধান করতে কিংবা অ্যাডভেঞ্চারে অভ্যস্ত। তাদের জন্য এই জায়গা মন ভরাবে। এখানে ঘন জঙ্গল এবং ম্যানগ্রোভের সাড়ি আছে। আবার মাছরাঙ্গা পাখির আধিক্য দেখা যায় এখানে। দ্বীপের দুই পাশে রয়েছে প্রচুর গাছ। এবার আপনাদের জানিয়ে দিই কিভাবে পৌঁছাবেন এখানে।

    যারা প্রকৃতি এবং পাখি ভালোবাসেন তাদের জন্য এই জায়গা স্বর্গের মতন লাগবে। বিশেষ করে সূর্যাস্তের সময় এই জায়গাটি সবচেয়ে মনোরম লাগে। কলকাতা থেকে ট্রেনে করে চলে যাবেন। সোজা বনগাঁ। সেখান থেকে টাকির উদ্দেশ্যে যাওয়া যেকোনো গাড়িতেই পৌঁছে যাওয়া যায় টাকি স্টেশনে। তারপর স্টেশন থেকে অটো কিংবা টোটোয় কয়েক মিনিটের দূরত্ব।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সর্বশেষ খবর

    মন্তব্য