অক্টোবর মাস শুরু হচ্ছে একাধিক বিশেষ জ্যোতিষীয় যোগ দিয়ে। দুর্গাপূজো, লক্ষ্মীপূজো ও দীপাবলীর মতো শুভ উৎসবের পাশাপাশি এই মাসে সূর্যের গোচর,শনি নক্ষত্র পরিবর্তন, বৃহস্পতি স্থান পরিবর্তন বুধের উদয় ও গোচর এমনকি মঙ্গল ও শুক্রের স্থান পরিবর্তন ঘটবে। ফলে গোটা মাছ জুড়েই বারো রাশির ওপর নানা প্রভাব পড়বে। তবে বিশেষভাবে শুভ হবে পাঁচ রাশির জন্য।
বৃষ রাশি-অর্থনৈতিক সমাধান হতে পারে। ক্যারিয়ার উন্নতি, নতুন সুযোগ ও বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা। মান সম্মানও বাড়বে।
কর্কট রাশি-অর্থ লাভের যোগ প্রবল। বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে। ব্যবসায় দ্রুততা ও উন্নতির সম্ভাবনা।
কন্যা রাশি-ক্যারিয়ারের বড় সুযোগ আসতে পারে।কাঙ্ক্ষিত সংবাদ পাওয়া যাবে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি-আটকে থাকা টাকা ফেরত আসবে। অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। ক্যারিয়ারের সাফল্য ও স্বার্থের উন্নতি মিলবে।
ধনু রাশি-নতুন চাকরির অফার পাওয়া যেতে পারে। আই দ্বিতীয় অর্থ লাভ নিশ্চিত। বিবাহ জীবনে প্রেম ও শান্তি বাড়বে।
সবমিলিয়ে অক্টোবর মাস এই পাঁচ রাশির জন্য একেবারেই বিশেষ হয়ে উঠতে চলেছে।

