হাতে কোন কাজ নেই বাড়িতে বেকার বসে আছেন? তবে আপনার জন্য এক দারুন সুযোগ নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার! এবার খুব সহজেই মোটা টাকা উপার্জন করতে পারবেন আপনি তাও আবার ঘরে বসেই! বিশেষ করে বেকার যুবকদের বিশেষ সুযোগ সুবিধা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! আমাদের এই ভারতবর্ষের এক অন্যতম ব্যাপ্ত ব্যবস্থা রেশন। রেশনের চাল আটার উপর নির্ভর করে চলে বহু পরিবার। প্রতি সপ্তাহে নির্দিষ্ট রেশন দোকান থেকে রেশন নিতে হয় আমাদের। এই রেশন কার্ড থেকে শুধু যে খাদ্যশস্য পাওয়া যায় তাই নয় এটি আমাদের পরিচয়ের অন্যতম বাহক। রেশন পেতে আমরা ছুটে যাই রেশন দোকানে সেখানে থাকেন রেশন ডিলাররা।
আর এই রেশন ডিলার হওয়ার সুযোগ পেতে পারেন আপনিও। এবার পশ্চিমবঙ্গ রাজ্যে নিয়োগ করা হচ্ছে প্রচুর রেশন ডিলার। রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই রেশন ডিলার নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অধীনে থাকে এই রেশন প্রকল্প। রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের ৮৯ টি জায়গায় নয়া রেশন ডিলার নিয়োগ করা হবে। কিন্তু এই রেশন ডিলার হতে গেলে কি কি যোগ্যতা লাগবে তা কি জানা আছে। কিংবা কিভাবেই বা আবেদন করবেন রেশন ডিলার হতে গেলে।https://food.wb.gov.in/food/Digitalportal/ApplyNewFPS_Dashboard.aspx পশ্চিমবঙ্গ সরকারের এই খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে জেনে নিতে হবে। এর জন্য আপনাকে দৌড়ঝাপ করার প্রয়োজন নেই অনলাইনেই আবেদন করতে পারেন।https://food.wb.gov.in/food/Digitalportal/index.aspx এই ওয়েবসাইটে যেতে পারেন এবং সেখানে ক্লিক করে যাবতীয় তথ্য পেয়ে যেতে পারেন।। আবেদন করার ক্ষেত্রে অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর দিতে হবে কারণ সেখানেই পেয়ে যাবেন যাবতীয় নোটিফিকেশন। আপনার মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে আসবে একটি ওয়ান টাইম পার্সওয়ার্ড। এরপর পরবর্তী পর্যায়ে যে পেজ খুলবে সেখানে আবেদনের যাবতীয় তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে।
আবেদন জমা করার পর আপনাকে মূল্য হিসেবে এক হাজার টাকা দিতে হবে। এটুকু বলা যায় পদ্ধতিটা খুবই সহজ। আপনিও হতে পারেন রেশন ডিলার প্রতি মাসে রোজগার করতে পারেন মোটা টাকা। সেই সঙ্গে ভারতের রেশন পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন।

