নতুন বছর শুরু হবে নতুন এক চমক দিয়ে। সেই বড় চমক হলো ভারতবর্ষের রাম মন্দির। রাম মন্দির নির্মাণের প্রস্তুতি প্রায় শেষ এবার শুধু উদ্বোধনের পালা আগামী ২২শে জানুয়ারি খুলে যাবে রাম মন্দিরের দরজা আর তাই নিয়ে গোটা বিশ্বের রামভক্তদের মধ্যে চলছে হুড়োহুড়ি। এই রাম মন্দিরের পুরোহিত হতে চলেছেন মোহিত দুধেস্বরের বাসিন্দা তিনি। কি এমন যোগ্যতা অর্জন করেছেন যে রাম মন্দিরের পূজোর কি এমন যোগ্যতা অর্জন করেছেন মন্দিরের পূজোর দায়িত্ব পেতে চলেছেন তিনি। পূজারী হিসেবে তাকে প্রথম পছন্দ করা হয়েছে নাম তার মোহিত পান্ডে প্রায় তিন হাজার পূজারী ইন্টারভিউ দিয়েছিলেন তার মধ্যে তাকে বাছাই করে নেওয়া হয়েছে।
প্রায় তিন হাজার পুজারির মধ্যে তাকেই কেন শর্টলিস্ট করা হলো। তিন হাজারের মধ্যে কুড়ি জনকে বাছাই করা হয় আর তাদের মধ্যে একেবারে প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছেন এই মহিত পান্ডে। তবে বাকি কুড়ি জনকে প্রশিক্ষণ দেওয়া হবে আগামী ছয় মাস ধরে। মোহিত দুধেস্বরনাথ বিদ্যাপীঠে সাত বছর বয়স পর্যন্ত সামবেদের শিক্ষা লাভ করেছেন। এরপর তিনি আচার্য পদের জন্য পৌঁছে গিয়েছিলেন তিরুপতি মন্দিরের সেখানে আচার্য হওয়ার জন্য বর্তমানে পিএইচডি করার প্রতিশ্রুতি নিচ্ছেন তিনি। এর মধ্যেই রাম মন্দিরে পুরোহিত নিয়োগ করা হবে এই বিজ্ঞাপন চোখে পরে তারপর থেকেই তিনি অতি উৎসাহিত হয়ে পড়েন আবেদন করেন এই পদের জন্য। তিনহাজারের মধ্যে তাকে বেছে নেওয়া হয়। এর আগে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে তয়োরাজ উপাধ্যায় এবং নিত্যানন্দের দ্বারা। তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে উদ্বোধনের দিন। রাম মন্দির ট্রাস্টের অন্যতম সদস্য অনিল মিশ্র জানিয়েছেন আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ৩০ এর মধ্যে তাকে শ্রী রামনন্দনীয় দীক্ষা নিতে হবে। ছয় মাস পর্যন্ত ট্রেনিং হবে। ইতিমধ্যে পুরোহিতদের বেতন বৃদ্ধি করা হয়েছে। মন্দিরের মুখ্য পুরোহিতের বেতন বেড়ে হয়েছে ২৫ হাজার টাকা অন্যদিকে সহকারী পুরোহিতের বেতন কুড়ি হাজার টাকা।।
বর্তমানে রাম মন্দিরের প্রধান পুরোহিতের বেতন ৩২ হাজার ৯০০ টাকা। একদিকে যেমন লোভনীয় অন্যদিকে ঠিক তেমনি সম্মানীয় এই পদ। ২৬ বছর বয়স্ক মোহিত এই সম্মান পেয়ে আত্মহারা।

