Sunday, May 24, 2026
আরও
    HomeবিনোদনSalman Khan - টাইগার ৩ সফল, এ বার সেই খুশিতে ভারতে সিনেমা...

    Salman Khan – টাইগার ৩ সফল, এ বার সেই খুশিতে ভারতে সিনেমা হল খুলবেন সালমান থাকবে বিশেষ সুবিধা

    সময় ফুরিয়ে যায়, তবু ভাইজান যেন ফুরোন না। ম্যানে পেয়ার কিয়া হোক কিংবা টাইগার থ্রি সবকিছুতেই নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন ভাইজান। ভাইজান মানেই ছবি হিট তবে কোন কোন ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম হয়েছে। বলিউডের ভাইজান সালমান খান নিজের বাবার দৌলতে ইন্ডাস্ট্রিতে এলেও জাত চিনিয়ে দিয়েছেন বারবার তার অসাধারণ অভিনয়ে এবং চোখের এক্সপ্রেশনের মধ্য দিয়ে শুধুমাত্র নারী নয় পুরুষদের মনের ঝড় তুলতে পেরেছেন তিনি। হাঁটুর বয়সী নায়িকার সঙ্গেও স্বচ্ছন্দ সালমান।

     

     

     

    প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যায় তবু তার ব্যক্তিত্ব আর তাকে নিয়ে উন্মাদনা যেন কমে না। তিন দশক পেরিয়ে গিয়েছেন সিনেমার ক্যারিয়ারে অনেকটাই বেড়েছে বয়স। কিন্তু তার প্রভাব কি পড়েছে সিনেমার মধ্যে বিশেষ করে দর্শকদের উন্মাদনায়। আর তাইতো সিনেমা হলে তার ফার্স্ট শোতে বাজি পোড়ানো হয়। নানান বিতর্কে জড়ালেও ভাইজান আছেন ভাইজানেই। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি টাইগার থ্রি। আর এই ছবিটার জন্যই যেন মুখিয়ে বসে ছিলেন তার দর্শকরা। আর এই ছবির দৌলতে নতুন ব্যবসায় আসতে চলেছেন সালমান খান তবে কি এবার সিনেমা ছেড়ে দেবেন তিনি। একেবারেই নয় বরং সিনেমার সঙ্গে জড়িত থাকবেন তিনি কারণ দেশজুড়ে তিনি পাঁচখানা সিনেমা হল খুলতে চলেছেন। শুধুই সিনেমা হল নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও বিভিন্ন রহস্য। সালমান জানিয়েছেন করোনার আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছিল কিন্তু পিছিয়ে গিয়েছে নানান কারণে। অনেকটা সময় জমি নির্মাণ কাজ লোকের দরকার ছিল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকেই আমার নতুন ব্যবসা শুরু করব। এর নামকরণ করা হবে সালমান টকিজ শুধুমাত্র বাণিজ্য শহর মুম্বাই নয়, দিল্লি ব্যাঙ্গালোর সহ দেশের বড় বড় শহরে থাকবে সিনেমা হল। বিশেষ করে পিছিয়ে পড়া অঞ্চলেও খোলা হবে তার নামে সিনেমা হল। এইসব হলের বিশেষত্ব হলো টিকিট হবে নাম মাত্র। সম্পূর্ণ করমুক্তভাবে এই সিনেমা হলে সিনেমা দেখতে পারবেন যে কেউ।

     

     

     

    বিশেষ করে ছোট্ট শিশু ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য বিনামূল্যে সিনেমা দেখানো হবে এইসব হলে। যা লভ্যাংশ আসবে তার সবটাই ব্যয় করা হবে কোন অনাথ আশ্রম কিংবা স্বেচ্ছাসেবী সংস্থার কাছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সর্বশেষ খবর

    মন্তব্য